font-family: 'Galada', cursive; Skip to main content

Bjj

বেসরকারি বাস কমল কলকাতায়, বাড়ল যাত্রী হয়রানি

বেসরকারি বাস কমল কলকাতায়, বাড়ল যাত্রী হয়রানি

কেন বাসের সংখ্যা কমল? বেসরকারি বাস সংগঠনগুলির দাবি, গত চার দিন ধরে যাত্রিসংখ্যা কম।

বাসে ওঠার জন্য ব্যস্ত যাত্রীরা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ৬, জুন, ২০২০ ০৪:২২

শেষ আপডেট: ৬, জুন, ২০২০ ০৪:৩৩

 

আগের তিন দিনের তুলনায় বৃহস্পতিবার শহরে বেসরকারি বাস বেশি বেরোনোয় কিছুটা স্বস্তি মিলেছিল বাসযাত্রীদের একাংশের। শুক্রবার বেসরকারি বাসের সংখ্যা ফের বেশ কিছুটা কমে যাওয়ায় হয়রানি ফিরে এল। সেই সঙ্গে এ দিন মিনিবাস নামানোর কথা থাকলেও, আদতে তার সংখ্যা ছিল হাতেগোনা।

পরিসংখ্যান অনুযায়ী, বেসরকারি বাস বৃহস্পতিবার নেমেছিল প্রায় ১০০০টি। আর বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলির দেওয়া হিসেব অনুযায়ী, এ দিন সেই সংখ্যা ছিল  ৬৫০-র মতো। এ ছাড়া বাসের ট্রিপও কমেছে বলে জানাচ্ছেন বাস-মালিকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, কিছু নতুন রুটে এ দিন বেসরকারি বাস চালু হলেও চার দিন ধরে যে রুটগুলিতে বাস চলছিল, তার বেশ কয়েকটিতে এ দিন তা চলেনি।  প্রসঙ্গত, সাধারণত দিনে কলকাতায় ৬ হাজার বেসরকারি, ২ হাজার মিনি এবং ১ হাজারের মতো সরকারি বাস চলে।

কেন বাসের সংখ্যা কমল? বেসরকারি বাস সংগঠনগুলির দাবি, গত চার দিন ধরে যাত্রিসংখ্যা কম। অফিসের সময়ে বাসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের অনেক সময়ে পুলিশ নামিয়ে দিচ্ছিল। ফলে ওই সময়ে ট্রিপ বাড়িয়ে লাভ হচ্ছিল না তাঁদের।  বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতি টিটো সাহা আবার বলেন, ‘‘অনেক বাস-কর্মী দূরে থাকেন। তাই বাসের সব কর্মী এখনও কাজে যোগ দেননি। রোটেশন অনুযায়ী বাস-কর্মীরা কাজ করেন। গত কয়েক দিন যাঁরা বাস চালাচ্ছেন, তাঁরা এ দিন কাজে আসেননি। যাঁদের কাজে যোগ দেওয়ার কথা, তাঁদের অনেকে দূরে থাকায় আসতে পারেননি। এই কারণেও কিছু রুটের বাস চলেনি।

Comments

Popular posts from this blog

Anandabazar national Coronavirus Highlight June 6: India crosses Italy with 3.36 lakhs COVID-19 cases dgtl ইটালিকে টপকে বিশ্বে ষষ্ঠ ভারত, দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তে রেকর্ড দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। গ্রাফিক- শৌভিক দেবনাথ। সংবাদ সংস্থা নয়াদিল্লি ৬ জুন, ২০২০, ১০:১৭:১২ শেষ আপডেট:  ৬ জুন, ২০২০, ১০:৫১:১৭ প্রতি দিন  করোনাভাইরাসে  আক্রান্তের সংখ্যায় তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। শনিবারও তার ব্যতিক্রম ঘটল না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ন’হাজার ৮৮৭ জন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত হলেন দু’লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যার হিসাবে ইটালিকে পিছনে ফেলল ভারত। কোভিডে মোট আক্রান্তের নিরিখে ভারতের স্থান বিশ্বে ষষ্ঠ। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেনের পরেই। শুধু সংক্রমণ বৃদ্ধি নয়। করোনার জেরে রোজ মৃত্যুর সংখ্যা বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। ...
Anandabazar national Lockdown in India: From Monday total country except the Containment Zones are going to be opened বন্ধই স্কুল-কলেজ, মেট্রো-লোকালও —ফাইল ছবি অগ্নি রায় ও অনমিত্র সেনগুপ্ত নয়াদিল্লি ৬ জুন, ২০২০, ০৬:১০:৫০ শেষ আপডেট:  ৬ জুন, ২০২০, ০৬:২১:৫৪ একমাত্র কনটেনমেন্ট জোন ছাড়া আগামী সোমবার থেকে কার্যত খুলে যাচ্ছে গোটা দেশের দরজা। যদিও ছাড়ের তালিকায় এখনও নাম ওঠেনি লোকাল ট্রেন,  মেট্রো  এবং শিক্ষা প্রতিষ্ঠানের। জুনের মাঝামাঝি পরিস্থিতি বিবেচনা করে লোকাল ট্রেন ও মেট্রো চালুর প্রশ্নে সমীক্ষায় বসবে কেন্দ্র। যদিও সূত্রের মতে, ফি দিন যে ভাবে সংক্রমণ বাড়ছে, তাতে জুলাইয়ের আগে লোকাল ট্রেন ও মেট্রো চালানোর কথা ভাবছে না রেল। আর সংক্রমণ না কমা পর্যন্ত বন্ধই থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।  ১ জুন থেকে ‘আনলক’ পর্ব শুরু হলেও লোকাল ট্রেন বা মেট্রোর মতো গণপরিবহণের ক্ষেত্রে এখনই ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। রেলের ব্যাখ্যা, স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশের মোট সংক্রমণের ৭০ শতাংশ ‘পজিটিভ কেস’ মিলছে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, ঠানের মতো বড় শহরে। স্বাস্থ...