font-family: 'Galada', cursive; Skip to main content

Bjj

আবেগ দিয়ে চেনা! বাংলার মানচিত্রে উজ্জ্বল মা, নেট-কুর্নিশ পাচ্ছে মুখ্যমন্ত্রীর মাস্কও

আবেগ দিয়ে চেনা! বাংলার মানচিত্রে উজ্জ্বল মা, নেট-কুর্নিশ পাচ্ছে মুখ্যমন্ত্রীর মাস্কও

 | EiSamay.Com | Updated: 06 Jun 2020, 05:42:00 PM

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। মাস্ক ব্যবহারেও সেই রাজনৈতিক সচেতনতা চোখে পড়ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ফটো)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ফটো)
   
এই সময় ডিজিটাল এক্সক্লিউসিভ

করোনার কারণে কিছুটা বাধ্য হয়েই মাস্ক চিনেছি আমরা। সুস্বাস্থ্যের প্রতিশ্রুতির পাশাপাশি মাস্ক ব্যবহারে রয়েছে নিজস্বতাও। নতুন মাত্রা যোগ হয় ব্যক্তিত্বেও। করোনার আবহে মাস্ক-বার্তা রাজনীতির আঙিনাতেও। সংক্রমণের আশঙ্কা রোখার বার্তার পাশাপাশি অধুনা বঙ্গ রাজনীতিতে মাস্ক কার্যত হাতিয়ারেই পরিণত হয়েছে।

বেশ বড় আকারের 'পদ্ম' আঁকা মাস্ক পরে প্রায়ই সাংবাদিক বৈঠকে আসেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দলের অন্য অনেক নেতাকেই দলীয় প্রতীক ব্যবহার করা মাস্ক পরতে দেখা গেছে। প্রচারের সুযোগ যে হাতছাড়া করা যাবে না, তা মাস্কে অতিবড় 'পদ্ম'তেই স্পষ্ট।

তুলনায় ধীরে চলো নীতি শাসকদল তৃণমূল কংগ্রেসের। প্রতীক ব্যবহার করা মাস্ক পরতে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস নেতাদের। তবে নজর কেড়েছে খোদ মুখ্যমন্ত্রীর ব্যবহার করা বাংলা মানচিত্রের ছবি-সমেত মাস্ক। প্রশাসনিক বৈঠক থেকে দলীয় আলোচনা- সর্বত্রই এই বাংলার মানচিত্রের মাস্ক পরতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। কখনও আকাশী নীল, তো কখনও গাঢ় নীল রঙের মাস্কের বর্ডার। মধ্যের অংশ প্রতিবারই সাদা। মাস্কেও পছন্দের নীল-সাদা রঙের ছোঁয়া রেখেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই রয়েছে বাংলার মানচিত্র। কখনও শুধু মানচিত্র দেখা গেছে, কখনও বা তার উপর লেখা 'মা'।

undefined

Comments

Popular posts from this blog

Anandabazar national Coronavirus Highlight June 6: India crosses Italy with 3.36 lakhs COVID-19 cases dgtl ইটালিকে টপকে বিশ্বে ষষ্ঠ ভারত, দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তে রেকর্ড দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। গ্রাফিক- শৌভিক দেবনাথ। সংবাদ সংস্থা নয়াদিল্লি ৬ জুন, ২০২০, ১০:১৭:১২ শেষ আপডেট:  ৬ জুন, ২০২০, ১০:৫১:১৭ প্রতি দিন  করোনাভাইরাসে  আক্রান্তের সংখ্যায় তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। শনিবারও তার ব্যতিক্রম ঘটল না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ন’হাজার ৮৮৭ জন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত হলেন দু’লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যার হিসাবে ইটালিকে পিছনে ফেলল ভারত। কোভিডে মোট আক্রান্তের নিরিখে ভারতের স্থান বিশ্বে ষষ্ঠ। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেনের পরেই। শুধু সংক্রমণ বৃদ্ধি নয়। করোনার জেরে রোজ মৃত্যুর সংখ্যা বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। ...
Anandabazar national Lockdown in India: From Monday total country except the Containment Zones are going to be opened বন্ধই স্কুল-কলেজ, মেট্রো-লোকালও —ফাইল ছবি অগ্নি রায় ও অনমিত্র সেনগুপ্ত নয়াদিল্লি ৬ জুন, ২০২০, ০৬:১০:৫০ শেষ আপডেট:  ৬ জুন, ২০২০, ০৬:২১:৫৪ একমাত্র কনটেনমেন্ট জোন ছাড়া আগামী সোমবার থেকে কার্যত খুলে যাচ্ছে গোটা দেশের দরজা। যদিও ছাড়ের তালিকায় এখনও নাম ওঠেনি লোকাল ট্রেন,  মেট্রো  এবং শিক্ষা প্রতিষ্ঠানের। জুনের মাঝামাঝি পরিস্থিতি বিবেচনা করে লোকাল ট্রেন ও মেট্রো চালুর প্রশ্নে সমীক্ষায় বসবে কেন্দ্র। যদিও সূত্রের মতে, ফি দিন যে ভাবে সংক্রমণ বাড়ছে, তাতে জুলাইয়ের আগে লোকাল ট্রেন ও মেট্রো চালানোর কথা ভাবছে না রেল। আর সংক্রমণ না কমা পর্যন্ত বন্ধই থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।  ১ জুন থেকে ‘আনলক’ পর্ব শুরু হলেও লোকাল ট্রেন বা মেট্রোর মতো গণপরিবহণের ক্ষেত্রে এখনই ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। রেলের ব্যাখ্যা, স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশের মোট সংক্রমণের ৭০ শতাংশ ‘পজিটিভ কেস’ মিলছে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, ঠানের মতো বড় শহরে। স্বাস্থ...